শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৩ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকেরা শহিদ মিনারে, চলছে কর্মবিরতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ সময় দেখুন
৩ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকেরা শহিদ মিনারে, চলছে কর্মবিরতি


ঢাকা: তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে, বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে, তিন দফা বাস্তবায়ন না করে শাহবাগ এলাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

রোববার (৯ নভেম্বর) সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এর আগে, গতকাল রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠিপেটা,জলকামান, সাউন্ড গ্রেনেড ছোড়েন।

শিক্ষকরা অভিযোগ করেন, পুলিশ হামলা চালিয়েছিল। তবে পুলিশের দাবি, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গতকালের ঘটনার পর আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি ঘোষণা অনুযায়ী, তারা আজ কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। পাশাপাশি তারা বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর