রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
৩ নভেম্বর ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘বিদ্যমান রাজনৈতিক সংকট’ নিরসনে চলতি সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও নির্বাচন কমিশন বাতিলের দাবিতে আগামী ৩ নভেম্বর (শুক্রবার) ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

একই দাবিতে ২৭ অক্টোবর (শুক্রবার) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করবে দলটি।

শুক্রবার (২০ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত যুব সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বর্তমানে বাংলাদেশকে মানুষের দেশ বলা যায় না। দেশের যেদিকে তাকাই সেদিকেই সমস্যা। যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় থেকে মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না। প্রশাসন ও সাংবাদিকদের বলছি এই দেশ আমার। অনেক ত্যাগ কোরবানির মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ওবায়দুল কাদের সাহেব বলেছেন দিল্লি আছে তো আমরা আছি বলে দেওয়া বক্তব্য প্রশ্ন আসে তিনি বাংলাদেশের স্বাধীনতা স্বীকার করে কিনা। সরকার দেশে উন্নয়নের কথা বলে সঠিক নির্বাচন আয়োজনে ভয় পান কেন? বাংলাদেশের মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে উন্নয় হয়েছে, সরকারের বাবার টাকায় নয়। এ অবস্থায় আমরা বসে থাকলে চলবে না।’

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর