শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News Asian Para Games 2026: Harvinder Singh, Vijay Sundi strike gold in men’s recurve doubles | Asian Para Games 2026 News সাজেক পরিস্থিতিতে সঠিক পদক্ষেপ নিতে জামায়াত আমিরের আহ্বান ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিলেন দীনেশ ত্রিবেদী ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫১২ রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন শেরপুরে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, সংবাদ সম্মেলনে একাংশের নেতাকর্মীরা সমাবর্তনের স্বপ্ন, ফি নিয়ে দুশ্চিন্তায় জবির শিক্ষার্থীরা Who is Suvarna Raj? Asian Para Games gold medallist who is also an advocate | Asian Para Games 2026 News

৩ নেতার মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু এনসিপি’র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ সময় দেখুন
৩ নেতার মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু এনসিপি’র


ঢাকা: শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহিদ সোহরাওয়ার্দী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বিপ্লবীদের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় নেমেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর তিন নেতার মাজার প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই প্রচারণার সূচনা করেন দলটির শীর্ষ নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হলেও এনসিপি দুপুর গড়াতেই রাজপথে তাদের কার্যক্রম জোরদার করে। শেরে বাংলা ও শহিদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং শহিদ শরিফ ওসমান বিন হাদির কবরে যান নেতাকর্মীরা। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় নির্বাচনি যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া দলের কয়েক শতাধিক নেতাকর্মী এই জিয়ারত কর্মসূচিতে অংশ নেন। শীর্ষ নেতারা জানান, ঐতিহাসিক ও জাতীয় বীরদের আদর্শকে ধারণ করেই তারা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চান। রাজনৈতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে এই নির্বাচনি যাত্রা আগামী দিনে সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর