শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন সহপাঠীদের কাঁদিয়ে না ফেরার দেশে রাবির সেই চেসি ত্রিপুরা Raghav Chadha Calls Himself ‘Luckiest Husband In The World’ As He Celebrates Parineeti Chopra’s Birthday | Photos | Bollywood News

৩০ বছর পেরিয়ে কেডিএস অ্যাকসেসরিজ, ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ সময় দেখুন
৩০ বছর পেরিয়ে কেডিএস অ্যাকসেসরিজ, ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ৩০ বছর পার করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড। সর্বশেষ অর্থবছরের জন্য শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কেডিএস গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত ৩০তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা এসেছে। শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতেও শেয়ারহোল্ডারদের উপস্থিতির জন্য কোম্পানির চেয়ারম্যান ধন্যবাদ জানান। এসময় তিনি কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড আগামীতে আরও ভালো ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিগত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ এবং কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালক ও স্বাধীন পরিচালক নিয়োগ এবং পরবর্তী বছরের জন্য নিরীক্ষক নিয়োগ অনুমোদন করা হয়।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বাধীন পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান, কোম্পানির সিইও দেবাশীষ দাশ, সিএফও বিপ্লব কান্তি বণিক এবং কোম্পানি সেক্রেটারি মনজুরে খোদা উপস্থিত ছিলেন।

কেডিএস অ্যাকসেসরিজ কার্টন, লেবেল, ইলাস্টিক ও ন্যারো ফ্যাব্রিকস, অফসেট প্রিন্টিং, হিট ট্রান্সফার, বাটন, গামটেপ, হ্যাঙ্গার উৎপাদন করে।

সারাবাংলা/আরডি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর