সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৬ সময় দেখুন
৩০ লাখ টাকার ভিওআইপি সরঞ্জাম জব্দ, গ্রেফতার ১


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) অভিযানিক দল। এসময় অবৈধ ভিওআইপি পরিচালনায় জড়িত এক জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে লালমাটিয়ার ই-ব্লকের ওই বাসায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন বিটিআরসি’র ডেপুটি ডিরেক্টর গোলাম সরওয়ার।

আরও পড়ুন- ভিওআইপি ব্যবসার অভিযোগ, অভিযান চলছে লালমাটিয়ায়

অভিযান শেষে ব্রিফিংয়ে জানানো হয়, বিটিআরসি প্রযুক্তিভিত্তিক সোর্স ও র‍্যাব-২-এর সহযোগিতায় অভিযানটি চালিয়েছে। বিটিআরসির এনফোর্সমেন্ট টিমের সম্পূর্ণ কারিগরি দক্ষতা ও এনটিএমসির প্রযুক্তিগত সহায়তায় অভিযানে ৫১২ পোর্টের তিনটি ও ২৫৬ পোর্টের দুইটি সিম বক্স, সাতটি ল্যাপটপ, পাঁচটি মডেম, একটি সুইচ ও ৯০০টি টেলিটক সিম জব্দ করা হয়।

বিটিআরসি ও র‌্যাব আরও জানিয়েছে, এক জন সৌদি প্রবাসীসহ চার জনের সিন্ডিকেট প্রায় দেড় বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। এতে প্রতিদিন সর্বোচ্চ ২ লাখ ৩০ হাজার মিনিট হারে কল হতো, যার ফলে সরকার এ সময়ে প্রায় ৭ কোটি টাকার রাজস্ব হারায়।

বিটিআরসি’র এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ ভিওআইপির বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর