বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৪০ জন যুবতী কিশোর শিশু ভারতে জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৬২ সময় দেখুন
৪০ জন যুবতী কিশোর শিশু ভারতে জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল


ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

ভারতে দীর্ঘদিন জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৪০ জন শিশু, নারী ও কিশোর। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে। হস্তান্তর এর সময় ভারতের কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত উপ-হাইকমিশনের দ্বিতয় সচিব শেখ মারেফাত তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এরা অবৈধ পথে পাসপোর্ট ভিসা বাদে ভারতে প্রবেশ করে বাসা বাড়ি সহ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করার সময় সেদেশের পুলিশের কাছে আটক হয় বলে জানায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ২০ জন যুবতী নারী ২ জন শিশু ও ১৮ জন কিশোর।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায় দালালদের মাধ্যেমে। এরপর সেদেশে অবৈধ ভাবে প্রবেশের দায়ে পুলিশ এর কাছে আটক হয়। এবং সেখানকার আদালতের মাধ্যেমে জেল
খানায় যায়। এরপর লিলুয়া শেল্টার হোম নামে একটি বেসরকারী সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। এ ভাবে ৬ মাস থেকে ৬ বছর গড়িয়ে যায় । অবশেষে দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগের মাধ্যেমে আজ বেনাপোল চেকপোষ্ট হয়ে তাদেও দেশে প্রবেশ করা হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে এদের কয়েকটি বেসরকারী এনজিও সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

যশোর জাষ্টিস ফর কেয়ার এর ফিল্ড ফ্যাসিলিটেটর রোকেয়া খাতুন বলেন, ফেরত আসাদের মধ্যে যশোর জাস্টিস ফর কেয়ার ১৮ জন, মহিলা আইনজীবি সমিতি ৭ জন এবং রাইটস যশোর ১৫ জনকে গ্রহন করে যশোর নিজ নিজ শেল্টার হোমে নিয়ে যাবে। এরপর সেখান থেকে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে পরিবারের সদস্যদের কাছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর