বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৪২ দেশে মিলেছে মিউ ভ্যারিয়েন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৭ সময় দেখুন
৪২ দেশে মিলেছে মিউ ভ্যারিয়েন্ট


আন্তর্জাতিক ডেস্ক

নভেল করোনাভাইরাসের আরও একটি বিপজ্জনক ভ্যারিয়েন্ট বি.১.৬২১ যা মিউ ভ্যারিয়েন্ট নামে পরিচিত। সম্প্রতি ৪২ দেশের স্বাস্থ্য বিভাগ এই ভ্যারিয়েন্টের উপস্থিতির ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নেবরাস্কা অঙ্গরাজ্য ছাড়া বাকি ৪৯ অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়াতেও করোনার এই মিউ ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার খবর জানিয়েছে ফক্স নিউজ।

তবে, এ ব্যাপারে জলদি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করেছে। অর্থাৎ এই ভ্যারিয়েন্টের গতিবিধি পর্যবেক্ষণে রেখেছে সংস্থাটি।

চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সর্বপ্রথম মিউ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্ট মানবদেহে অ্যান্টিবডির প্রতিরোধ ভেঙে ফেলতে পারে বলে প্রাথমিক তথ্য প্রমাণ মিলেছে। এ কারণে বর্তমানে ডব্লিউএইচও মিউকে ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্টে’র তালিকায় যুক্ত করেছে।

এদিকে, ক্রমাগত রূপ বদলাতে থাকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো শনাক্তের জন্য কড়া নজরদারির অংশ হিসেবে বৈজ্ঞানিক গবেষণার তথ্য বিনিময়ের ওপরও জোর দিয়েছেন ডব্লিউএইচও’র কর্মকর্তারা। বিপজ্জনক নতুন ভ্যারিয়েন্টগুলোর গতিবিধিতে নজর রাখার সুবিধার্থে সেগুলোকে ‘ভ্যারিয়েন্টস অব কনসার্ন’ এবং ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট’ নামে দু’টো তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

যে ভ্যারিয়েন্টগুলো এরই মধ্যে বিধ্বংসী হিসেবে প্রমাণিত হয়েছে, সেগুলোকে বলা হচ্ছে ‘ভ্যারিয়েন্টস অব কনসার্ন’। অন্যদিকে যে ভ্যারিয়েন্টগুলো বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেগুলোকে ‘ভ্যারিয়েন্টস অব ইন্টারেস্ট’ হিসেবে অভিহিত করা হচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর