মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

৪৪তম বিসিএসে উত্তীর্ণদের নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন


ঢাকা: ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহীদের পছন্দক্রমের প্রদান অনিবার্য কারণে স্থগিত করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)।

মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সোমবার (২ জুন) ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে সুপারিশের লক্ষ্যে পছন্দক্রম আহ্বান করা হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৪তম বিসিএস পরীক্ষার (২০২১) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী নবম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহ্বান করেছে।

প্রসঙ্গত, জানা গেছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom