সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

৫ দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে আট দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ সময় দেখুন
৫ দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে আট দল


ঢাকা: পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা আটটি রাজনৈতিক দল।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘‘গণভোটে যাতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয় সেজন্য বিভাগীয় শহরগুলোতে আট দলের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে আট দলের লিয়াঁজো কমিটি গঠন করা হবে।’’

মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘আগামী রোববার (৩০ নভেম্বর) রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর শহরে হবে। সোমবার (১ ডিসেম্বর) রাজশাহীতে, ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে এবং ৬ ডিসেম্বর শনিবার চট্টগ্রামে সমাবেশ হবে। এসব সমাবেশে আট দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর