বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৫-১১ বছরের শিশুদের ৯০ শতাংশ কার্যকর ফাইজারের টিকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৪৪৭ সময় দেখুন
৫-১১ বছরের শিশুদের ৯০ শতাংশ কার্যকর ফাইজারের টিকা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশু, যাদের করোনা উপসর্গ রয়েছে তাদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রকাশ করেছে তারা। দ্রুত এর অনুমোদন চাওয়া হবে বলেও জানানো হয়েছে।

শিশুদের টিকা সংক্রান্ত নতুন এ তথ্য–উপাত্ত প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এফডিএর বৈঠক হবে স্থানীয় সময় মঙ্গলবার।

৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার দুইশ ৫০ জন শিশুর অংশগ্রহণে এই ট্রায়াল চালানো হয়। ট্রায়ালে দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত এক সপ্তাহ পর তাদের শরীরে ৯০ দশমিক ৭ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায়। ফলে বলা হচ্ছে, কোভিডের উপসর্গ দমনে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই টিকা।

প্রাপ্তবয়স্কদের শরীরে সাধারণত ৩০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়। তবে শিশুদের শরীরে মাত্র ১০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়েছে।

 

মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সী ১৫৮ জন শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মৃত্যুহার কম। তবে চলতি বছর ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান ১০টি কারণের মধ্যে ছিল করোনাভাইরাসও।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর