বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

৫০ আফগান নারী ফুটবলার আশ্রয় নিলেন অস্ট্রেলিয়ায়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৯৪ সময় দেখুন
৫০ আফগান নারী ফুটবলার আশ্রয় নিলেন অস্ট্রেলিয়ায়


 

ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::
তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির অনেক নারী খেলোয়াড়ই লুকিয়ে বেড়াচ্ছেন। ক্যারিয়ার তো বটেই জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা বিরাজ করছে তাদের মনে। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ৫০ জন আফগান নারী ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া।

অজি সংবাদমাধ্যম এবিসির রিপোর্ট অনুযায়ী, সেই ফুটবলারদের নিরাপদে আফগানিস্তান থেকে সরিয়ে আনা হয়েছে।

এজন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ও পেশাদার ফুটবলারদের সংস্থা ফিফ প্রো। এক বিবৃতিতে ফিফা প্রো লেখে, ‘এই তরুণ অ্যাথলেটরা বিপদে ছিল। তাদেরই একজন সঙ্গী হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানাই। আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করব, ঐ অ্যাথলেটরা যা সাহায্য চায় তারা যেন সেটা পূরণ করে। এখনো আফগানিস্তানে বেশ কয়েকজন ঝুঁকিতে রয়েছেন এবং তাদের সহায়তায় সর্বাত্মক চেষ্টা করা উচিত।’

সরিয়ে আনার এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে মনে করছেন আফগান নারী ফুটবলের সাবেক অধিনায়ক খালিদা পোপাল, ‘এই দুর্ভোগের সময় নারী ফুটবলাররা সাহসী ও শক্ত মানসিকতা দেখিয়েছে। আশা করি, আফগানিস্তানের বাইরে উন্নত জীবন গড়তে পারবে তারা। নারী ফুটবল একটি পরিবার এবং আমাদের নিশ্চিত করতে হবে সবাই যেন নিরাপদ থাকে।’

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর