বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

৫০০ বছরের পুরনো দয়াময়ী কালী, কালীপুজোর রাতে যা হয় এই মন্দিরে… 500 years old Kali temple is getting decorated before Kali Puja.

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৫ সময় দেখুন


Last Updated:

Kali Puja 2024: বছরের ৩৬৫দিন পুজো করা হয়। আগে এই এলাকায় শ্মশান ছিল। বছরের ৩৬৫দিন নিত্যপুজো এবং সিংহাসনেই পুজিতা হন মা।

X

দয়াময়ী

দয়াময়ী কালী মন্দির 

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। ঠিক তেমনই আছে বিভিন্ন দেব-দেবীর মন্দির। মুর্শিদাবাদ জেলার অন্য প্রাচীন কালী মন্দিরের মধ্যে অন্যতম দয়াময়ী কালী। প্রায় ৫০০ বছরের প্রাচীন মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দিতে অবস্থিত দয়াময়ী কালী। ৫০০ বছর আগে পানেশ্বর বন্দোপাধ্যায় ও মেনকাশ্বরী বন্দোপাধ্যায় এই কালীপুজো প্রথম প্রতিষ্ঠা করেছিলেন।

পরিবারেও সদস্য বিশাল বন্দোপাধ্যায় জানান, কালী ঠাকুর প্রতিষ্ঠা হয় মাঘ মাসের অমাবস্যাতে। মাঘী অমাবস্যাতে হলেও কার্তিক মাসের দ্বীপান্ত্বিতা অমাবস্যাতে প্রধান পুজো হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভাবে পুজো চলে। সারা রাত ধরেই চলে পুজো। বছরের ৩৬৫দিন পুজো করা হয়। আগে এই এলাকায় শ্মশান ছিল। বছরের ৩৬৫দিন নিত্যপুজো এবং সিংহাসনেই পুজিতা হন মা।

আরও পড়ুন- ভয়ঙ্কর বিপদের শঙ্কা দুয়ারে…! ধেয়ে আসছে ঘাতক ‘লা নিনা’! কাঁপবে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড! আবহাওয়ার হাড়হিম সতর্কবাণী IMD-র

মন্দিরের সেবাইত দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবছর ৩১ অক্টোবর রয়েছে কালীপুজো। একটি মত বলছে সেদিন, দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যার এই তিথি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে। ভিন্নমতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তিথি শেষ হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে পড়বে, পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। তবে নিশিরাতেই পালিত হবে এই কালীপুজো।

আরও পড়ুন- ১০০ বছর পর ধনতেরাসে দুর্লভ ৫ রাজযোগ…! বিরল মুহূর্তে করুন এই ছোট্ট কাজ, লাগবে লটারি, পাবেন কুবেরের ধন, সাফল্য পায়ে চুমু খাবে

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই কালীপুজোকে ঘিরে সারাবছর অপেক্ষায় থাকেন এলাকার বাসিন্দারা। কালীপুজোকে ঘিরে যেমন উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক তেমনই আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলেই।

কৌশিক অধিকারী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর