শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ সময় দেখুন
৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ.লীগের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: ষষ্ঠ ধাপের ২১৯টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) থেকে আগামী শনিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মনোনয়নপ্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনোধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। এবং শনিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।

ষষ্ঠ ধাপের ২১৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে এই নির্বাচনের বিস্তারিত তফসিলও ঘোষণা করা হয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর