শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

৭ ঘণ্টা পর রেল অবরোধ স্থগিত করল রাবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ সময় দেখুন
৭ ঘণ্টা পর রেল অবরোধ স্থগিত করল রাবি শিক্ষার্থীরা


রাবি: ৪৭ তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ের দাবিতে ও সাধারণ শিক্ষার্থীর ওপর পুলিশের হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে রাবি শিক্ষার্থীরা। তবে ৭ ঘণ্টা অবরোধের পর রাত সাড়ে ১০টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ-এর আশ্বাসে অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন তারা। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের চালু হয়েছে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজারে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এসময় তারা ‘এক দিন তিন চার পিএসসি স্বৈরাচার’, ‘সবাই পায় ৬ মাস, আমরা কেনো ২ মাস?’, ‘সময় চাই, সময় চাই যৌক্তিক সময় চাই’, ‘আমার ভাই অনশনে পিসএসসি কি করে?’, ‘আমার ভাই অনশনে, মাহফুজ কি করে?’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘অ্যাকশন অ্যাকশন ছাত্রসমাজের অ্যাকশন’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাই নাই’, এমন স্লোগান দেন।

এরপর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রক্টর ও উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে তখনো তারা আন্দোলন চালিয়ে যান। পরবর্তীতে পশ্চিমাঞ্চলের রেলওয়ে মহাপরিচালক এসে তাদেরকে আশ্বাস দিলে তারা অবরোধ স্থগিত করেন।

অবরোধ শেষে আন্দোলনরত এক শিক্ষার্থী সাব্বির বলেন, ‘একটু আগে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক এসেছিলেন। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আজ রাতের মধ্যে একটা ফলাফল আসবে। পিএসসি মিটিং করছে বলে জানিয়েছেন তিনি। আমরা তার কথায় আজ আন্দোলন স্থগিত করছি। তবে আজ রাতে যদি কোনো পজিটিভ রেজাল্ট না আসে আমরা ফের আগামীকাল আন্দোলনে বসব।’

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, ‘বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক আছে। তবে সিডিউল বিপর্যয়ের ফলে সব ট্রেনের অফ ডে না আসা পর্যন্ত ট্রেনগুলো লেটে চলবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর