বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

৭ সেনা সদস্য নিহতের ঘটনায় ভারতকে দায়ী করল পাকিস্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২১ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৬ মে ২০২৫ ২২:১৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহত হয়েছেন। একইসঙ্গে পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ মে) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে চালানো হামলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই ঘটনায় ২৬ জন নিহত হন। ভারত এই ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে বলেছে, তিন সন্দেহভাজন হামলাকারীর মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক।

আরও পড়ুন-পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৭ সেনা সদস্য নিহত, আহত ৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার পেছনে নিষিদ্ধঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) দায়ী। যাদের ভারতীয় মদদপুষ্ট বলে দাবি করা হয়েছে।

হামলার পরপরই সেনাবাহিনী ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। আইএসপিআর জানিয়েছে, ‘এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হামলার দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে। বালুচিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত ও তাদের দেশীয় দোসরদের অপচেষ্টা পাকিস্তানের সাহসী সেনা ও জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কখনো সফল হবে না। শহিদদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করবে।’

সারাবাংলা/এইচআই

পাকিস্তান
বোমা হামলা
ভারত
সেনা সদস্য নিহত
সেনাবাহিনী





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর