শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রওশন এরশাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের শ্বাসকষ্ট বেড়েছে। তিনি একটু নাড়াচাড়া করলেও আশঙ্কামুক্ত হননি। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসকদের আশা, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর তিনি সুস্থ হবেন।

রোববার (৭ নভেম্বর) রাতে রওশন এরশাদের পারিবারিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্রটি বলেছে, বেগম রওশন এরশাদের শরীরে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, ফলে তার শ্বাসকষ্ট হচ্ছে। বুকে কফ জমে আছে। এর সঙ্গে যোগ হয়েছে ডায়াবেটিকস, ব্লাড প্রেসারসহ বার্ধক্যজনিত আরও রোগ।

চিকিৎসকদের বরাত দিয়ে পারিবারিক সূত্রটি আরও জানায়, ডায়াবেটিকস নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। সঙ্গে ব্লাড প্রেসারও বেড়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর বোঝা যাবে তার রোগ নিয়ন্ত্রণের অবস্থা।

উল্লেখ্য, রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে থাইল্যান্ডের পথে রওয়ানা হয়। রাত সাড়ে ৯টায় বিমানটি ব্যাংককে পৌঁছায়।

বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত রওশন এরশাদকে সবশেষ গত ২৩ অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর