বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ইউজিসি কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩১০ সময় দেখুন
৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন ইউজিসি কর্মকর্তা-কর্মচারীরা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন শাখার মধ্যে করপোরেট গ্যারান্টির আওতায় হোলসেল রিভলবিং সাধারণ গৃহ নির্মাণে ১০০ কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইউজিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা করপোরেট গ্যারান্টির বিপরীতে জমি ও ফ্ল্যাট কেনায় ২০ থেকে ৭৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।

কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং জনতা ব্যাংক লিমিটেড, ইউজিসি ভবন করপোরেট শাখার ব্যবস্থাপক মো. সাজ্জাদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বৃহস্পতিবার (১০ জুন) চুক্তিতে স্বাক্ষর করেন।

২০ বছর মেয়াদি সরল সুদে এই ঋণ সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে। ঋণ নেওয়ার ছয় মাস পর থেকে এর কিস্তি আদায়যোগ্য হবে।

কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের, জনতা ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক আবদুর রব খান এবং উপ- মহাব্যবস্থাপক রুহুল কবির। অনুষ্ঠানে ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাগত বক্তব্য রাখেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, ‘এ ঋণ চুক্তি কমিশনের কর্মরতদের জন্য একটি সুযোগ। এ ঋণ সুবিধার মাধ্যমে ইউজিসির কর্মকর্তা, কর্মচারীরা বাড়ি বা ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন।’ এসময় তিনি জনগণের করের টাকার সর্বোত্তম ব্যবহারের প্রতি অনুরোধ জানান।

প্রফেসর আবু তাহের বলেন, ‘সবচেয়ে কম সুদের হারের এই ঋণে কোন ধরনের গোপনীয় চার্জ থাকবে না।’ তিনি জনতা ব্যাংক কর্তৃপক্ষকে হোলসেল রিভলবিং ঋণের জন্য ধন্যবাদ জানান। এই ঋণের জন্য ইউজিসি’র কেউ ঋণ খেলাপি হবে না বলেও তিনি ব্যাংক কর্তৃপক্ষকে আশ্বাস দেন।

আবদুর রব খান বলেন, ‘ইউজিসির আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে ১০০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। এই ঋণ চুক্তির মাধ্যমে ইউজিসি’র সঙ্গে জনতা ব্যাংক লিমিটেডের নতুনভাবে সম্পর্কের দ্বার উন্মোচিত হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি’র বিভাগীয় প্রধান, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়নের প্রতিনধিসহ ইউজিসি ও জনতা বাংক লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom