সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন হাসনাত-সাদিকসহ তরুণ ৪ নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৬০ সময় দেখুন
অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন হাসনাত-সাদিকসহ তরুণ ৪ নেতা


ঢাকা: অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বাংলাদেশের ৪ তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর এ জি এস মহিউদ্দিন খান।

সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ সই করা আলাদা চিঠিতে তাদের আমন্ত্রণ জানানো হয়। চিঠিতে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র-জনতার গণআন্দোলনে তাদের নেতৃত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘আমন্ত্রণপত্র আলাদাভাবে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানি। আমরা সবাই বসে বিস্তারিত ঠিক করব, তখনই পুরো তালিকা জানা যাবে।’

সেমিনারে প্যানেল আলোচনার পাশাপাশি আমন্ত্রিত প্রতিনিধিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সফরের পুরো সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব নেবে অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর