বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

অগ্রসর হচ্ছে তালেবান, আফগান সেনাপ্রধান পরিবর্তন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৬৬ সময় দেখুন
অগ্রসর হচ্ছে তালেবান, আফগান সেনাপ্রধান পরিবর্তন


আন্তর্জাতিক ডেস্ক

রাজধানী কাবুল অভিমুখে অগ্রসর হচ্ছে তালেবান বিদ্রোহীরা। এক সপ্তাহের মধ্যে তারা ১০টি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়ে নিয়েছে। তালেবানের এমন দ্রুত অগ্রযাত্রার আফগান সেনাবাহিনীর সর্বোচ্চ পদে রদবদল করা হয়েছে।

দেশটির সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাইকে অপরসারণ করা হয়েছে বলে বুধবার বিবিসিকে নিশ্চিত করেছে আফগানিস্তানের সরকারি সূত্র।

এর আগে, বুধবার (১১ আগস্ট) কান্দাহার ও গজনি শহরে তীব্র লড়াই চলার খবর পাওয়া গেছে।

জাতিসংঘ জানাচ্ছে, শুধুমাত্র জুলাই মাসে আফগানিস্তানে হাজারেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।

এদিকে, উত্তরাঞ্চলীয় আরেকটি প্রাদেশিক রাজধানী কুন্দুজে কয়েকশ সরকারি সৈন্য তালেবানের কাছে আত্মসমর্পণ করেছে এমন খবর পাওয়া যাচ্ছে। তালেবান শহরটির দখল নেওয়ার পর তারা পিছু হটে শহরটির বিমানবন্দরে অবস্থান নিয়েছিল।

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের রাস্তায় রাস্তায় দুই পক্ষের মধ্যে লড়াই চলছে বলে রেডক্রস জানিয়েছে। তালেবান শহরটির কারাগার দখলের দাবি করেছে, তবে তা নিশ্চিত হয়নি।

রেডক্রসের মহাপরিচালক রবার্ট মারদিনি জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গায়ের হাসপাতালগুলো মৃতদেহ সামলাতে হিমশিম খাচ্ছে।

বিভিন্ন অঞ্চলে দুই পক্ষের এসব লড়াইয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও আফগান বিমান বাহিনী দেশটির বিভিন্ন স্থানে তালেবান অবস্থানে বিমান হামলা চালাচ্ছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর