রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৭১ সময় দেখুন
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবি


রংপুর: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালেই তিস্তা মহাপরিকল্পনার কাজের শুভ উদ্বোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রধান সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি অভিযোগ করে বলেন, ‘ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। স্বৈরাচারী পতিত হাসিনা সরকার কথা দিয়ে তিস্তা মহাপরিকল্পনার স্বপ্নতরী তিস্তার তীরে নিয়ে এসে ডুবিয়ে দিয়েছিল। আমরা আর আশাহত হতে চাই না।’

অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবি জানিয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে আসাদুল হাবীব দুলু জানান, ৫ অক্টোবর তিস্তা সংশ্লিষ্ট রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে পদযাত্রার পর সরকার প্রধানের কাছে স্মারকলিপি প্রদান, ৯ অক্টোবর ৫ জেলায় গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর ও তিস্তাপাড়ে মশাল প্রজ্বলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ বিএনপির অন্যান্য নেতারা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর