বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

অন্তর্বর্তী সরকারের গণতান্ত্রিক পরিকল্পনা দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১২০ সময় দেখুন


সারাবাংলা ডেস্ক

ঢাকা: মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার কী পরিকল্পনা নেয়, যুক্তরাষ্ট্র সেটি দেখতে চায়।

বৃহস্পতিবার (৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস শপথ নিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের কোনো যোগাযোগ আছে কি না।

জবাবে মিলার বলেন, অন্তর্বর্তী সরকারের সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ঢাকায় নিযুক্ত আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি জানি না, তিনি তার (প্রধান উপদেষ্টা) সঙ্গে কথা বলেছেন কি না। তবে তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যোগাযোগের প্রকৃতিটা কেমন এমন প্রশ্নের জবাবে মিলার হেসে বলেন, ‘তিনি (ইউনূস) এক ঘণ্টা বা তার একটু আগে বা দুই ঘণ্টা আগে শপথ নিয়েছেন।’

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের (অন্তর্বর্তী) প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। আপনি কি পররাষ্ট্র দফতর বা প্রেসিডেন্টের পক্ষ থেকে নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন?

জবাবে পররাষ্ট্র দফতরের মুখপাত্র বলেন, ‘আমি আগেই বলেছি, আমাদের চার্জ দ্য অ্যাফেয়ার্স আজ (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমরা ড. ইউনূসকে স্বাগত জানিয়েছি। আমরা তাকে সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছি। আমরা বলেছি, যেহেতু বাংলাদেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা রয়েছে, সুতরাং আমরা এ সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর