রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

অবরোধ প্রত্যাখান করে সাতকানিয়া আ.লীগের সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২১ সময় দেখুন
অবরোধ প্রত্যাখান করে সাতকানিয়া আ.লীগের সমাবেশ


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: অবরোধের নামে বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার কেরাণীহাট হক টাওয়ার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি-জামাত দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে। তারা দ্বাদশ সংসদ নির্বাচন বানচাল করার পাঁয়তারা করছে। তারা যতই ষড়যন্ত্র করুক, কোনো লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। যেকোনো অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ রাজপথে থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা দিতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই জামায়াত-বিএনপিকে প্রতিহত করা হবে।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহমদ সাইফুদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। আরও বক্তৃতা করেন- চট্টগ্রাম দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সদস্য মাস্টার ফরিদুল আলম, উপজেলার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।

সমাবেশ সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। এ ছাড়া উপজেলার নেতাদের মধ্যে প্রদীপ কুমার চৌধুরী, সাইফুদ্দিন হাসান শাহী, মোজাম্মেল হক, জসীম উদ্দিন, মো. শাহাজান, সালাউদ্দিন শাহরিয়ার, সাইদুর রহমান দুলাল, নজরুল ইসলাম সিকদার, শাহাদাৎ হোসেন শাহরিয়ার, ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, ওসমান আলী, মাহাবুবুল হক সিকদার, রমজান আলী, নাছির উদ্দিন টিপু বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর