শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘অবৈধ আগ্নেয়াস্ত্র ঠেকাতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ সময় দেখুন
‘অবৈধ আগ্নেয়াস্ত্র ঠেকাতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি ঠেকাতে না পারলে দেশ জংলি রাষ্ট্রে পরিণত হবে। জাতির ভবিষ্যৎ ভয়াবহ হয়ে উঠবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন। এসময় অবৈধ অস্ত্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিভিন্ন গণমাধ্যমের খবরের কথা উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গত কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। এর চেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না।’

এর আগে, ইসরাইলে তৈরি অত্যাধুনিক উজি পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে, অত্যাধুনিক যে অস্ত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে নেই। তাই সমাজের অভিভাবক মহলের মাঝে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে। বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর