শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

অভাবি মানুষের দায়িত্ব নিতে না পারায় ‘লকডাউন’ ভেঙে পড়ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৩৪৭ সময় দেখুন
অভাবি মানুষের দায়িত্ব নিতে না পারায় ‘লকডাউন’ ভেঙে পড়ছে


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন অভাবি মানুষের দায়িত্ব নিতে না পারায় কথিত সর্বাত্মক লকডাউনও ভেঙে পড়ছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে সাইফুল হক বলেন, ‘মহামারিতে সর্বস্বান্ত নিঃস্ব মানুষের দায়িত্ব না নিলে এরপর কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না। প্রাণ বাঁচাতে আয় রোজগারের আশায় ঝুঁকি নিয়ে হলেও মানুষ বাইরে বেরিয়ে পড়বে।’

তিনি বলেন, ‘দিনমজুর আর শ্রমজীবী- মেহনতিদের অধিকাংশের ঘরে ঘরে এখন হাহাকার।’ তিনি আর কোনো অজুহাত না দেখিয়ে শ্রমজীবী- মেহনতি মানুষের ঘরে ঘরে কমপক্ষে আগামী দু’মাসের খাবার পৌঁছানোর দাবি জানান। খাবার পৌঁছাতে না পারলে আগামী দুই মাসের জন্য দেড় কোটি পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে পৌঁছানোর আহ্বান জানান।

বিবৃতিতে তিনি মহামারির ভয়াবহ উর্ধ্বগতি প্রতিরোধে স্বাস্থ্যগত জরুরী অবস্থা জারী করে অনতিবিলম্বে ফিল্ড হাসপাতাল তৈরি করে করোনার চিকিৎসার সর্বাত্মক পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। তিনি অনতিবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীকে অপসারণ করে করিৎকর্মা দক্ষ ব্যক্তিদেরকে দায়িত্ব দিয়ে গোটা স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠনেরও দাবি জানান।

তিনি অধিক সংক্রমিত জেলাসমূহকে অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান। দ্রুত ভ্যাকসিন আমদানির পাশাপাশি দেশে টিকা উৎপাদনের কাজ শুরু করারও দাবি জানিয়ে তিনি সরকারের নীতি-নির্ধারকদেরকে সতর্ক করে বলেন, ‘এখন দলবাজীর সময় রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করারও সময় নয়।’

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিরোধীদল, জনগণ ও পেশাজীবীদেরকে আস্থায় নিয়ে মহামারি মোকাবিলা ও তা থেকে উত্তরণের রাস্তা বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর