শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

অভয়নগরে সম্পত্তির লোভে ছেলের নির্যাতনে সৎ মা মৃত্যু শয্যার 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৭৮ সময় দেখুন
অভয়নগরে সম্পত্তির লোভে ছেলের নির্যাতনে সৎ মা মৃত্যু শয্যার 


শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::

যশোরের অভয়নগরের গাজীপুর গ্রামে বসতবাড়ির জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলে কর্তৃক নির্যাতনের শিকার সৎ মা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । নির্যাতনের শিকার ওই মা সেলিনা বেগম (৫০) এখন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন । তার হাত, পা মাথাসহ শরীরের বিভিন্ন যায়গায় আঘাতের চিহ্ন।

এই ঘটনায় হামলার শিকার সেলিনা বেগম এর কন্যা ফারজানা বেগম (২৩) বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সুত্রে জানা যায়, গাজীপুর গ্রামের মৃত শামছুর রহমানের তিন স্ত্রী, শামছুর রহমান মারা যাওয়ার পরে স্থানীয়রা তার তিন স্ত্রী ও ৬ সন্তান দের ভিতর জমিজমা ভাগ করে দেয়, পরে যে যার অংশ নিয়ে বসাবস শুরু করে।

কিন্তু জমি ভাগাভাগির পরেও হাফিজুর রহমান (২১) তার সৎ মা সেলিনা বেগম ও তার ৩ সন্তানদের দখল করা যায়গা থেকে বিভিন্ন সময় গাছ কেটে নিয়ে যেত।

গত ৭ আগস্ট রবিবার দুপুরে হাফিজুর জোর করে তার সৎ মায়ের গাছ থেকে নারকেল পাড়তে গেলে তিনি বাধা প্রদান করলে হাফিজুর তার সৎ মাকে গাছের ডাল দিয়ে মারধর করে। আহত সেলিনা বেগম কে স্থানীয় রা উদ্ধার করে অভয়নগর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।

গাজীপুর পুলিশ ক্যাম্পের আই সি এসআই আনিছুর রহমান বলেন, আমি অভিযোগের কপি হাতে পেয়েছি বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর