বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আইএমএফ-এর শর্তগুলো কল্পনার বাইরে: শেহবাজ শরীফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
আইএমএফ-এর শর্তগুলো কল্পনার বাইরে: শেহবাজ শরীফ


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর দেওয়া শর্তগুলো কল্পনার বাইরে। সংস্থাটির যে প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে তাদের সঙ্গে আলোচনায় অর্থমন্ত্রী ইসহাক দার খুব কঠিন সময় পার করছেন। পেশোয়ারে এপেক্স কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) শেহবাজ শরীফ বলেন, এই মুহূর্তে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ অকল্পনীয়। [আইএমএফ পর্যালোচনা সম্পন্ন করার জন্য] আমাদের যে শর্তগুলো পূরণ করতে হবে তা কল্পনার বাইরে।

তিনি জানান, আইএমএফ-এর শর্তগুলো বাস্তবায়ন করা ছাড়া দেশের কোনো বিকল্প নেই।

বেইল আউটের জন্য আইএমএফ-এর কাছে জন্য ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চেয়েছে পাকিস্তান। আইএমএফ-এর বেশ কয়েকটি প্রতিনিধিদল ঋণ বিষয়ক আলোচনার জন্য পাকিস্তান সফর করেছে। সম্প্রতি নাথান পোর্টারের নেতৃত্বে আইএমএফ প্রতিনিধি দল দেশটিতে সর্বশেষ পর্যালোচনা সফর করছে।

রাজনৈতিক বিশৃঙ্খলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে পাকিস্তানের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান রিজার্ভ দিয়ে মাত্র তিন সপ্তাহের আমদানি করতে পারবে পাকিস্তান।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর