শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু: নানক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৫৯ সময় দেখুন
আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু: নানক


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ এমন একটি দল যে, ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তির কাছে কখনও পরাভূত হয় না। কিন্তু আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু; আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধিতাকারী— এই বিষয়গুলোকে আমাদের ঝেড়ে মুছে ফেলতে হবে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

এই ইউনিট সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তাদের পূর্বঘোষিত ইউনিট সম্মেলনের কার্যক্রম শুরু করল। এখন ধারাবাহিকভাবে অন্যান্য ইউনিটের সম্মেলন হবে।।

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, সারাদেশে কী আন্দোলন করেছিলেন? গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছেন, সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছেন। সেটাকে কি আন্দোলন বলে? সেটা হলো সন্ত্রাস। সন্ত্রাস করে জনগণের মন জয় করা যায় না। জনগণের মন জয় করতে হয় মানুষের পাশে দাঁড়াতে হবে।’

মহানগর নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ইউনিট সম্মেলনের মধ্য দিয়েই আপনাদের প্রস্তুতি নিতে হবে। ওদের (বিএনপি) বিষ দাঁত ভেঙে দিতে হবে। ওরা যেন আর এই বাংলাদেশে বুক উঁচিয়ে কথা বলতে না পারে।’

তিনি বলেন, ‘এই মোহাম্মদপুরে এমন সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে যে, আমরা ২০ হাজার মানুষ যেন যেকোনো মুহূর্তে গিয়ে শেখ হাসিনার দাঁড়াতে পারি। সেই ধরনের সংগঠন আমাদের প্রস্তুত করতে হবে।’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে ইউনিট সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াকে একটি দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।

২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর