শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

আওয়ামী লীগ মিথ্যের ওপর টিকে আছে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১২ সময় দেখুন
আওয়ামী লীগ মিথ্যের ওপর টিকে আছে: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মিথ্যার ওপর টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩০ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘উনাদের (আওয়ামী লীগ) সময় শেষ হয়ে আসছে। তাই উনি (ওবায়দুল কাদের) প্রলাপ বকছেন। উনাদের কোনো কথার গুরুত্ব আমরা দিই না। কারণ, উনারা মিথ্যের ওপর টিকে আছেন।’

সমননাদের সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি বলেন, ‘এ বৈঠকটি আমাদের রুটিন বৈঠক। আগামী দিনের কর্মসূচি এবং যুগপৎ আন্দোলন আরও কীভাবে জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।’

আওয়ামী লীগ মিথ্যের ওপর টিকে আছে: ফখরুল

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সরকারের পতন ঘটানোর জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি এবং এ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোকপাত হয়েছে।’

বিএনপির মহাসচিব ছাড়াও বৈঠকে লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মোহাম্মদ শাহজাহান এবং আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব উপস্থিত ছিলেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারি, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ মাইনরিটি পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর