রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আওয়ামী লীগ সন্ত্রাসী এবং বর্বর রাজনৈতিক দল: দুদু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ সময় দেখুন
আওয়ামী লীগ সন্ত্রাসী এবং বর্বর রাজনৈতিক দল: দুদু


ঢাকা: আওয়ামী লীগ সন্ত্রাসী এবং বর্বর রাজনৈতিক দল মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘পৃথিবীর যত বড় শক্তিই আওয়ামী লীগকে সমর্থন দিক না কেন, বাংলাদেশের জনগণ তাদের কখনো ক্ষমা করবে না, কখনো উঠে দাঁড়াতে দেবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ ও তাদের দোসরদের দেশ-বিদেশে করা ষড়যন্ত্র ও অরাজকতার বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুদু বলেন, ‘আওয়ামী লীগ একটি অসভ্য ও ফ্যাসিবাদী চরিত্রের রাজনৈতিক দল। ক্ষমতায় এলে তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নেয়। মুখে এক কথা বলে, কাজে আরেকটি করে। স্বাধীনতার পর দেশে হত্যা, সন্ত্রাস, অপহরণ ও গুমের রাজনীতি শুরু করে আওয়ামী লীগ। শেখ মুজিবুর রহমান রক্ষীবাহিনী গঠন করেন এবং তার আমলে প্রায় ৪০ হাজার বিরোধী নেতাকর্মী নিহত হন। দুর্ভিক্ষের মধ্য দিয়ে লাখ লাখ মানুষ প্রাণ হারান। বাকশাল গঠন করে তিনি সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতা চালাচ্ছেন শেখ হাসিনা।’

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে শেখ হাসিনা সীমাহীন লুটপাট করেছেন, যা বিশ্বে নজিরবিহীন। বিরোধী মত দমন করতে গণহত্যা ও গুম চালিয়েছেন। বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম আজও ফিরে আসেননি। আয়নাঘরের মতো ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্র বানিয়ে মানুষ হত্যা করা হয়েছে বা বছরের পর বছর আটক রাখা হয়েছে।

নিউইয়র্ক ঘটনার প্রসঙ্গ সাবেক সংসদ সদস্য বলেন, সম্প্রতি নিউইয়র্কে আওয়ামী লীগের সৃষ্ট ঘটনা প্রমাণ করেছে—এক বছর পার হলেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশে গণহত্যা, নিপীড়ন ও সীমাহীন দুর্নীতি করলেও কখনো জাতির কাছে বা বিশ্বের কাছে ক্ষমা চায়নি।

দুদু বলেন, ‘আল্লাহ বান্দার ভুল ক্ষমা করেন, কিন্তু আওয়ামী লীগ তাদের অপকর্ম, দুর্নীতি ও গণহত্যার জন্য কখনো সৃষ্টিকর্তা বা দেশবাসীর কাছে ক্ষমা চায়নি। তাই বলা যায়, আওয়ামী লীগ ইসলামেরও বিপরীত শক্তি।’

তিনি আরও বলেন, ‘যত বড় শক্তি তাদের সমর্থন করুক না কেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না, তাদের দাঁড়াতে দেবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে।’

বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের পথে এগিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই যেন ফেব্রুয়ারি মাস পার হয়ে না যায়। নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে হবে।’

‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমান, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, আজাহারুল ইসলাম সাবেক এমপি নুর আফরোজ জ্যোতি, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদীসহ অন্যান্য।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর