রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘আওয়ামী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৬৭ সময় দেখুন
‘আওয়ামী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহিতুর রহমান হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম. এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম পিরুন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম. এ নিশাত, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক যুবনেতা ওয়াহিদুর রহমান জুনেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর যুবদলের সদস্য সচিব জায়েদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদকে গ্রেফতারের ঘটনায় এ বিবৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখলদার আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। ৭ জানুয়ারির ডামি ও এক তরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে, অন্যদিকে দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন ও দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে অবৈধ সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উল্লিখিত নেতাদের গ্রেফতার করা হয়েছে।’

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয়। আওয়ামী ভয়াবহ দুঃশাসনে সমগ্র দেশ এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে। তবে দখলদার আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ। আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর