শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আওয়ামী লীগ একদিন ক্ষমতায় থাকার ক্ষতি ২ বছরেও পূরণ করা সম্ভব না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৭১ সময় দেখুন
‘আওয়ামী লীগ একদিন ক্ষমতায় থাকার ক্ষতি ২ বছরেও পূরণ করা সম্ভব না’


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ সরকার একদিন ক্ষমতায় থাকলে যে ক্ষতি হয় তা দুই বছরেও পূরণ সম্ভব না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধন থেকে তিনি এ সব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘গ্যাস-তেলের দাম বাড়ায় কৃষি উৎপাদনের ব্যয় বেড়ে যাবে। এই কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে এর খেসারত সবাইকে দিতে হবে। যেমনটা বর্তমানে বাজারে চালের দামসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আজকে সরকারি কর্মচারীদের বেতন ধাপে ধাপে বৃদ্ধিই প্রমাণ করে দেশে দ্রব্যমূল্যে এক লাফে উঠে গেছে। আজকের এই ব্যথা বিএনপির ব্যথা না, এটা জনগণের ব্যথা।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এই সরকার জেনে শুনেই বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানাই নিয়ে যাবে। তাই এই সরকার এইদিন ক্ষমতায় থাকলে যে ক্ষতি হয় সেই ক্ষতি দুই বছরেও পূরণ করা সম্ভব না। তাই এই মুহূর্তে এই সরকারকে পদত্যাগ করা এবং সুষ্টু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা উচিত। একইসঙ্গে গণতান্ত্রিক সরকার গঠন অত্যাধিক জরুরি। যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তাদের কোনো দরদ থাকে না জনগণের জন্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশে ৬-৭ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে পড়বে। ঘরে ঘরে অভাব দেখা দেবে। কারণ মানুষের কর্মসংস্থান এবং কাজ নেই। আবার দ্রব্যমূল্যের দাম। স্থানীয় সরকার নির্বাচনে লক্ষ করবেন, এখানে কোনো রাজনৈতিক দলের প্রার্থী নাই। অথচ গতকাল ৬/৭ জন মারা গেছে। জোর করে মনোনয়নপত্র কেড়ে নেওয়া হচ্ছে, ঘর-বাড়িছাড়া করছে। এখন বিএনপি থাকলে অবস্থা কী হতো।’

সারাবাংলা/এসজে/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর