বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
আকস্মিক হজক্যাম্প পরিদর্শনে ধর্মমন্ত্রী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

হজক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। আজ দুপুরে ঢাকার আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। এসময় মন্ত্রী হজযাত্রীদের খাবার পরিবেশনের দায়িত্বে নিয়োজিত প্রতিটি হোটেল ও রেস্টুরেন্ট ঘুরে দেখেন। তিনি খাবার মান ও দাম নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এছাড়া, হোটেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

পরে হজক্যাম্পের ডরমেটরিতে যান মন্ত্রী। তিনি সেখানে অবস্থানরত হজযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং ডরমিটরির সার্বিক পরিবেশ নিয়ে হজযাত্রীদের সাথে কথা বলেন। এসময় হজযাত্রীগণ হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন। এরপর মন্ত্রী হজক্যাম্পের ওয়াশরুমগুলোও পরিদর্শন করেন।

শেষে মন্ত্রী হজক্যাম্পে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ইমিগ্রেশন ও চেক-ইন সিস্টেম ঘুরে দেখেন। এর আগে মন্ত্রী হজক্যাম্প মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং হজযাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মন্ত্রী সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, তিনি হজব্রত পালনের ক্ষেত্রে স্রষ্টার ওপর অগাধ আস্থাশীল ও সহনশীল হওয়ার অনুরোধ করেন। তিনি হজযাত্রীদেরকে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করার অনুরোধ জানান।

এসময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মোঃ মঞ্জরুল হক ও ঢাকা হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর