সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আখতার হোসেনের বক্তব্য অসত্য, মনগড়া: জামায়াত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩১২ সময় দেখুন
আখতার হোসেনের বক্তব্য অসত্য, মনগড়া: জামায়াত


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের জামায়াতবিরোধী বক্তব্য সম্পূর্ণ অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক।

রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শনিবার (৬ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আখতার হোসেন জামায়াতে ইসলামের বিরুদ্ধে ‘অস্ত্রের রাজনীতি’ ও ‘অস্ত্রের মহড়া’ সংক্রান্ত যে অভিযোগ করেছেন— তার কোনো বাস্তবভিত্তি নেই।

জুবায়ের বলেন, ‘জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা দেশের আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। দলের ইতিহাস, আদর্শ কিংবা রাজনৈতিক আচরণ— কোথাও এমন অভিযোগের সমর্থন পাওয়া যায় না। তাঁর এই বক্তব্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের সামগ্রিক পরিবেশ স্থিতিশীল রাখতে জামায়াত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়ে আসছে। দেশের মানুষ জানে— জামায়াত কখনোই সহিংসতা বা বেআইনি কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। তাই একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক। জুবায়ের আশা প্রকাশ করেন যে আখতার হোসেন তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীলতার পরিচয় দেবেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক বিভাজন, উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য ও অসত্য প্রচারণা জাতির কোনো উপকারে আসে না; বরং বিভ্রান্তি ছড়ায়।’

বিবৃতিতে তিনি গণমাধ্যম, রাজনৈতিক অঙ্গন ও দেশবাসীকে এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর