রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আগুনের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র: ইমতিয়াজ আলম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩০৮ সময় দেখুন
আগুনের ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র: ইমতিয়াজ আলম


ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেছেন, ‘দেশের বিরুদ্ধে সবসময়ই একদল মানুষ ষড়যন্ত্র করে আসছে। এরই একটি অংশ লাগাতার আগুন লাগার ঘটনা। এক সপ্তাহের ব্যবধানে এতোগুলো জায়গায় আগুন লাগার বিষয়টা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট ষড়যন্ত্র।’

সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে মাওলানা ইমতিয়াজ আরও বলেন, ‘বিমানবন্দর একটি সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া স্থান, সেখানের ডিপোতে আগুন লেগে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। বস্তিতে আগুন লেগে অসহায় মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। কার্যকর তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে কারণ নিশ্চিত হতে হবে এবং অপরাধীদের শাস্তির সম্মুখীন করতে হবে। যথাযথ ব্যবস্থা নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপের দিকে আগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে এ ধরনের ঘটনা আমরা আরও বেশি দেখতে পাব। সুতরাং, আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। রাষ্ট্রীয় স্থাপনাগুলোর জোরালো নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, অন্তর্বর্তী সরকারের দ্রুত সময়ের মধ্যে পিআর (PR)পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর