রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আজ সব মহানগরে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৬২ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৫ ০৮:৫৬ | আপডেট: ২০ মার্চ ২০২৫ ১০:৪৬


ঢাকা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (২০ মার্চ) দেশের সব মহানগরীতে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ মার্চ) রাতে দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, মানবতার দুশমন ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ গাজায় ইতিহাসের নিকৃষ্টতম বিমান হামলা চালিয়ে শিশুসহ ৪ শতাধিক লোককে হত্যা করেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে আসছে।

১৮ মার্চের হামলাটি ছিল অত্যন্ত নিকৃষ্টতম বড় ধরনের হামলা। এই হামলার মাধ্যমে ইসরাইল যুদ্ধনীতি লঙ্ঘন করেছে এবং নির্মম বর্বরতা চালিয়েছে।

তিনি আরও বলেন, ইসরাইলের এই নির্মম বর্বরতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতে ইসলামীর সকল জনশক্তি এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সারাবাংলা/এফএন/এমপি

গণহত্যা
জামায়াতে ইসলাম
বিক্ষোভ সমাবেশ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর