রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আত্মগোপন থেকে বেরিয়ে মিছিলে নেতৃত্ব দিলেন সোহেল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
আত্মগোপন থেকে বেরিয়ে মিছিলে নেতৃত্ব দিলেন সোহেল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: হরতাল-অবরোধ শুরুর পর থেকে আত্মগোপনে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে এবার রাজধানীতে বিএনপির মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের প্রথম প্রহরে রাজধানীর শান্তিনগর মোড় থেকে এ মিছিল শুরু করেন তিনি। মিছিলটি কাকরাইল মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাশেদ সরকারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩০/৪০ জন নেতা-কর্মী।

হঠাৎ শুরু হওয়া এ মিছিল পুলিশ আসার আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা দ্রুত নিজ নিজ গন্তব্যে চলে যান।

সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনে তফসিল বাতিল, খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে ২৯ অক্টোবর থেকে ধারাবাহিক অবরোধ ও হরতাল পালন করে আসছে বিএনপি। গত ৫০ দিনে পাঁচ দফায় সাত দিন হরতাল এবং ১২ দফায় ২৪ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। নির্বাচন বর্জন করে আন্দোলনের ডাকা দিয়ে বিএনপির বেশিরভাগ নেতা আত্মগোপনে রয়েছেন। দলের মহাসচিবসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন কারাগারে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর