রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৫ সময় দেখুন
‘আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক’


ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম (জিএম) কাদের বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল- ২০২৩ সংসদে তোলা হয়েছে। এই বিলটি পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে জিএম কাদের বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্যান্য বাহিনীকে সহায়তা দেয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ন বাহিনীকে পুলিশের মতো অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে।

তিনি বলেন, আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশি ক্ষমতা দেয়া হলে, মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতিকর অস্বাভাবিকভাবে বিস্তৃত হবে। ইতোমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানিয়েছেন বলে খবরে প্রকাশ।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩ প্রত্যাহারের দাবি জানাই।

The post ‘আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর