শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের দাবী আদায় করতে হবে: আবদুল্লাহ আল নোমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের দাবী আদায় করতে হবে: আবদুল্লাহ আল নোমান

রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রতিবছর শ্রমিকদের বেতন বাড়িয়ে সমস্যার সমাধান করে। কিন্তু বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো শ্রমিকদের আটঘন্টা শ্রমের দাবি এখনো পূরণ করে নাই। তাই আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ৮ ঘন্টা শ্রমের দাবী আদায় করতে হবে। আজকে এমন এক সময়ে আমরা মে দিবস পালন করছি যখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী। সরকার খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ভয় পায়। তাই তাকে মোকাবিলা করার সাহস আওয়ামীলীগের নাই। বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। লড়াই করে রক্ত দিয়ে আমরা খালেদা জিয়া্ে মুক্ত করে আনবো। রক্ত বিহীন কোন সংগ্রাম কখনো সফল হয়নি।

তিনি গতকাল সোমবার (১ মে) বিকালে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত র‍্যালী ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যরিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান।

আবদুল্লাহ আল নোমান বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে জনগণের কোনো মূল্য নেই। তাই তারা জনগণের স্বার্থের কথা চিন্তা করছে না। নিজেদের আখের গোছানোর জন্য সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে জনগণকে বিভীষিকাময় পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। শ্রমজীবি মানুষ আজ পরিবার পরিজন নিয়ে দিশেহারা। জনগণের কোনো মূল্য আওয়ামী লীগের কাছে নেই, কারণ তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। যদি জনগণের স্বার্থ রক্ষা করতে হয়, তাহলে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় করতে হবে।

গোলাম আকবর খোন্দকার বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে অবহেলিত শ্রমিক সমাজ। শ্রমিকদের দুবেলা খাওয়ার সুযোগ নেই। আজকে শ্রমিকদের কর্মসংস্থান ও বাসস্থান নেই। অথচ শ্রমিকদের কারণে বাংলাদেশ ঠিকে আছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক সমাজের ভূমিকা আন্দোলনকে সফল করেছিল। বর্তমান ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে শ্রমিকদেরকে কঠিন আন্দোলনে শরিফ হতে হবে।

মাহবুবের রহমান শামীম বলেন, আজকের সমাবেশ প্রমাণ করেছে দেশের কোন জনগণ শেখ হাসিনা্কে এক মুহুর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। জনগণ প্রস্তুত হয়ে রাস্তায় নেমে গেছে। আমরা জীবন দিয়ে হলেও এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে ছাড়বো। শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। সরকার অন্যায়ভাবে খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি এখন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছে। বার বার বলা হলেও সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে না। চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জলবে।

ডা. শাহাদাত হো‌সেন ব‌লে‌ন, আজ‌কের শ্রমিক সমা‌বেশ প্রমান ক‌রেছে চট্টগ্রাম শেখ হা‌সিনা সরকা‌রের পত‌নের আ‌ন্দোল‌নের জন‌্য প্রস্তুত আ‌ছে। তাই আমা‌দেরকে স্বৈরাচারী‌ সরকা‌রের অন‌্যায়, অত‌্যাচার, দুর্নী‌তির বিরু‌দ্ধে দাঁতভাঙ্গা জবাব দি‌তে হ‌বে। প্রয়োজ‌নে রক্ত দি‌ব, আমার ভাই‌য়েরা জে‌লে গি‌য়ে‌ছে, দরকার হ‌লে আমরাও জে‌লে যাব। আমা‌দের মৌ‌লিক অ‌ধিকার, গণতা‌ন্ত্রিক অ‌ধিকার, ভা‌তের অ‌ধিকার, ভো‌টের অ‌ধিকার প্রতিষ্ঠায় রাজপ‌থে থাক‌বো। বেগম খা‌লেদা‌ জিয়া ও বিএন‌পির যুগ্ম মহাস‌চিব আসলাম চৌধুরীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মু‌ক্তির দা‌বি জানা‌চ্ছি।

আবুল হাশেম বক্কর বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। তাদের নিরাপদ রাখলে দেশ নিরাপদ থাকে। বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অথচ সরকার এ শ্রমিকদের জীবন জীবিকাকে কঠিন করে তুলেছে।

ব্যারিষ্টার মীর হেলাল উদ্দিন বলেন, স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। এই নব্য স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে আবারো আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করবো। তাই শ্রমিকদলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আবু সুফিয়ান বলেন, শ্রমিকরা এখন সময়মতো বেতন পাচ্ছে না, অনেক কারখানায় শ্রমিকদের ছাটাই করা হচ্ছে। আওয়ামীলীগের কাছ থেকে জাতি ভাল কিছু আশা করে না।

সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এম এ হালিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এড আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, আহবায়ক কমিটির সদস্য শামসুল আলম, মোশাররফ হোসেন, হারুন জামান, মাহবুব আলম, নিয়াজ মো. খান, এস এম আবুল ফয়েজ, বদরুল খায়ের চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, এস এম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, এড. আবু তাহের, সেলিম চেয়ারম্যান, জাকের হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলে সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ, আমিনুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মন্জুর আলম তালুকদার, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরওয়ার উদ্দিন সেলিম, মহানগর কৃষকদলের আহবায়ক মো. আলমগীর, বিভাগীয় শ্রমিকদলের শম জামাল উদ্দিন, মহানগর শ্রমিকদলের সভাপতি তাহের আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার, উত্তর জেলার সভাপতি আবদুল মোতালেব চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি শপিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন চৌধুরী রানা সহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর