বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে আইএস-কে’র ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০৮ সময় দেখুন
আফগানিস্তানে আইএস-কে’র ঘাঁটিতে মার্কিন ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ইসলামিক স্টেট খোরাসানের (আইএসআইএস-কে) একটি ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ হামলায় জঙ্গি সংগঠনটির একটি শাখার পরিকল্পনাকারী নিহত হয়েছেন বলে ধারণা করেছে মার্কিন বাহিনী। শনিবার (২৮ আগস্ট) দেশটির পূর্বাঞ্চলে এই হামলা চানানো হয়। খবর বিবিসি।

আইএসআইএস-কে’র সন্দেহভাজন সদস্যদের লক্ষ্য করে দেশটির নানগারহার প্রদেশে এই ড্রোন হামলা চালায় মার্কিন সেনাবাহিনী।

এর আগে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাহিরে বোমা হামলার দায় স্বীকার করে আইএসআইএস-কে। এই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়, যার মধ্যে ১৩ জন মার্কিন সেনা রয়েছে।

প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার (২৭ আগস্ট) আত্মঘাতী বোমা হামলার জন্য দায়ী জিহাদিদের খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন: কাবুল বিস্ফোরণ: প্রতিশোধ চান বাইডেন

ওই বোমা হামলার কিছুক্ষণের মধ্যেই জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর হোয়াইট হাউজ থেকে এক টেলিভিশন বিবৃতিতে তিনি জানান, যারা এর সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় নেই। জঙ্গিদের সমূলে নির্মূল করতে কাজ করবে যুক্তরাষ্ট্র।

বাইডেনের এই ঘোষণার একদিন পরই আইএসআইএস-কে’র সদস্যদের লক্ষ্য করে এই ড্রোন হামলা চালাল মার্কিন সেনাবাহিনী।

আইএসআইএস-কে বা ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আফগানিস্তানের মধ্যে সবচেয়ে চরমপন্থী ও সহিংস জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত।

এর আগে, গত ১৫ আগস্ট কট্টরপন্থী সংগঠন তালেবানের যোদ্ধারা কাবুল দখল করার পর থেকে বিদেশিসহ হাজার হাজার আফগান দেশটি ত্যাগ করতে বিমানবন্দরে ভিড় করে। গত দুই সপ্তাহে দেশটি থেকে এক লাখের অধিক মানুষকে সরিয়ে নিয়েছে মার্কিন সেনাবাহিনী। আফগানিস্তান থেকে মার্কিনদের চলমান এই উদ্ধার অভিযান আগামী মঙ্গলবার (৩১ আগস্ট) শেষ হবে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর