বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত শতাধিক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৫ সময় দেখুন
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, আহত শতাধিক


আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে সাতজন নিহত ও ১৫০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সোমবার (৩ নভেম্বর) ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটি খোলম নামের একটি এলাকার কাছাকাছি, ভূমির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। খোলম শহরে প্রায় ৬৫ হাজার মানুষ বসবাস করে। মাজার-ই-শরিফে বাস করে প্রায় পাঁচ লাখ ২৩ হাজার মানুষ।

ভূমিকম্পের পর অনেক মানুষ আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তাদের স্বয়ংক্রিয় সতর্কতা সিস্টেমে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এর মানে হলো ‘বড় ধরনের প্রাণহানি হতে পারে এবং দুর্যোগের প্রভাব ব্যাপক হতে পারে।’

এটি মাত্র দুই মাসের মধ্যে আফগানিস্তানে দ্বিতীয় বড় ভূমিকম্প। এর আগে, গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬.০ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষ মারা গিয়েছিল। ভূমিকম্পে কাঁচামাটির তৈরি বাড়িঘরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

উল্লেখ্য, আফগানিস্তানে হিন্দুকুশ পর্বতমালার কাছে অবস্থিত, যেখানে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল। ফলে দেশটিতে নিয়মিত ভূমিকম্প হয়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ মানুষ ভূমিকম্পে মারা যায় এবং প্রায় আট কোটি ডলারের ক্ষতি হয়। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫৫টি ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছে, যেগুলোর মাত্রা ছিল ৫.০ বা তার বেশি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর