সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আমরণ অনশনের ৫ম দিনে আমজনতার তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ সময় দেখুন
আমরণ অনশনের ৫ম দিনে আমজনতার তারেক রহমান


ঢাকা: নিবন্ধনের দাবিতে আমজনতার দল (এজেডি)-এর সদস্য সচিব মো. তারেক রহমান টানা পঞ্চম দিন ধরে আমরণ অনশন করছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তাও তার খোঁজখবর নেন। এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকের সামনে বসেই তিনি অনশন শুরু করেন। এরমধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের (ইসি) এক যুগ্মসচিব এসে তার সঙ্গে কথা বলেন।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, শর্ত পূরণ না করায় দলটিকে নিবন্ধন দেওয়া হয়নি। আইন-বিধি অনুযায়ী এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সংক্ষুব্ধ হলে আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে বলেও তারা জানান।

ইসি সচিবালয় থেকে ইতোমধ্যে নিবন্ধন না পাওয়ার কারণ ব্যাখ্যা করে দলটির আহ্বায়কের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবুও সদস্য সচিব তারেক রহমান অনশন অব্যাহত রেখেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত মঙ্গলবার তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়, এবং ১২ নভেম্বরের মধ্যে আপত্তি জানানোর আহ্বান জানানো হয়। নিবন্ধনের শর্ত পূরণ করায় তিনটি দল অনুমোদন পেলেও আমজনতার দলসহ ১৯টি দল বাদ পড়ে।

এ সিদ্ধান্তের পরপরই অনশনে বসেন সদস্য সচিব তারেক রহমান।

ইতোমধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন রাজনৈতিক নেতা এসে অনশনে সংহতি প্রকাশ করেছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর