রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আমরা ব্যর্থ হলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১১০ সময় দেখুন
আমরা ব্যর্থ হলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: যদি এবার আমরা ব্যর্থ হয়ে যাই তাহলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে। আমাদের শপথ নিতে হবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর মত সাহসী দূরদর্শী ও দেশপ্রেমিক নেতৃত্ব ছিল বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটি আমাদের সৌভাগ্য। আমরা বঙ্গবন্ধুর কাছে ঋণী। বঙ্গবন্ধু রক্ত দিয়ে আরও বেশি ঋণী করে গেছেন। তার রক্তের ঋণ শোধ করতে পারব না। কাজের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারব।’

মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকায় মতিঝিলস্থ বিআইডব্লিউটিএ ভবনে জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে “শোক থেকে শক্তিতে নৌ খাতের জয় যাত্রা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি নির্মম হত্যাকাণ্ড। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। পৃথিবীর দেশে দেশে হত্যাকাণ্ড হয়েছে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো এমন জঘন্যতম হত্যাকাণ্ড হয়নি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে জায়েজ করার জন্য বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল। সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে‌। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মত এত বড় হত্যাকাণ্ডের বিচার হবে না- খুনি চক্ররা এটি সংবিধানের সংযোজন করেছিল।’

অনুষ্ঠানের শুরুতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিমন্ত্রী এর আগে বিআইডব্লিউটিএ ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর রক্তকে ভয় পায়, তারা তার রক্তকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। সেই রক্তই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে চলেছে। ষড়যন্ত্রকারীরা শারীরিক হত্যাকাণ্ডের পরিবর্তে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে । আমাদের সবাইকে এ ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষার জন্য সচেতন থাকতে হবে। যদি আমরা এবার ব্যর্থ হয়ে যাই তাহলে দেশ ৫০ বছর পিছিয়ে যাবে। আমাদের শপথ নিতে হবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।’

প্রতিমন্ত্রী পরে ঢাকা সদরঘাট টার্মিনালে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে বিআইডব্লিউটিএ আয়োজিত দোয়া মাহফিল, নাবিক ও ঘাটকর্মিদের মাঝে খাদ্য বিতরণ করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ কে এম মতিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফাসহ অনেকে।

সারাবাংলা/এনআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর