রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘আমার বিরুদ্ধে মাইকিং করা ছেলেকেও চাকরি দিয়েছি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘আমার বিরুদ্ধে মাইকিং করা ছেলেকেও চাকরি দিয়েছি’


স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: দলমত নির্বিশেষে সবার জন্য নিজের দুয়ার খোলা রাখার কথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ কনভেনশন হলে নিজ নিবার্চনী এলাকা রাঙ্গুনিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে আয়োজিত সুধী সামাবেশে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আমি সবসময় ভেবেছি, যখন এমপি পদে প্রার্থী ছিলাম তখন আমি দলীয় প্রার্থী। আর যখন নির্বাচিত হয়েছি তখন আমি সবার এমপি। আমি মনে করি ক্ষমতায় গেলেও ক্ষমতা দেখাতে নেই। আমার বিরুদ্ধে মাইকিং করেছে এমন ছেলের চাকরিও আমার হাত দিয়ে হয়েছে।’

সুধীজনদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, আমিও চেষ্টা করেছি সবসময় আপনাদের পাশে থাকার, জনগনের এমপি হিসেবে কাজ করার। দলমত নির্বিশেষে সকল মানুষের জন্য আমার দুয়ার খোলা রেখেছি। কেউ আমার কাছে এসে খালি হাতে ফিরে যায়নি। আমি কখনো দেখিনি সেকোনো দল করে, সে কি আমাকে ভোট দিয়েছিল, না ভোট দেয়নি।’

রাঙ্গুনিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘রাঙ্গুনিয়ায় শুধু এলজিইডির মাধ্যমে ১ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। দক্ষিণ রাঙ্গুনিয়ায় জনগণের দাবি ছিল দুটি সেতু। একটি শিলক সরফভাটা, আরেকটি রাজারহাট সেতু। সেখানে শুধু শিলক নদীতে ৫টি সেতু হয়েছে। কেউ কেউ বলেছিলেন, হাছান মাহমুদ দক্ষিণ রাঙ্গুনিয়ার ছেলে, সে উত্তর রাঙ্গুনিয়া কাজ করবে না। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে উত্তর রাঙ্গুনিয়ার কাজ আগে করব। আমি কথা রেখেছি।’

‘বর্তমানে রাঙ্গুনিয়ায় কোনো বাড়িতে বিদ্যুৎ নেই সেটি অনুসন্ধানের বিষয়। অথচ ২০০৯ সালের আগে আমার বাড়িতেই বিদ্যুৎ ছিল না। এখন ১০ বছরের ছেলেকে চেরাগ ও হারিকেনের কথা জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। কারণ হারিকেন ও চেরাগ সে কখনো দেখেনি। এখন বাড়িতে বাড়িতে টেলিভিশন, ফ্রিজ, ব্রডব্যান্ড কানেকশন, আবার কারও কারও বাড়িতে এয়ার কন্ডিশনও আছে। এগুলো এমনি এমনি হয়ে যায়নি। এটি শেখ হাসিনার সরকারের দূরদর্শী নেতৃত্বের করনে সম্ভব হয়েছে।’

আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন খান স্বপন ও আবদুল জব্বারের সঞ্চালনায় সুধী সমাবেশে চট্টগ্রার প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেকান্দর চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ডা. রেজাউল করিম, দীপেন সাহা বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর