রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আমি আয়না ঘরে ছিলাম: আমির হামজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৬৭ সময় দেখুন
আমি আয়না ঘরে ছিলাম: আমির হামজা


কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমীর হামজা বলেছেন, ‘আয়না ঘরের কথা যেহেতু সামনে এসেছে, আমি নিজে আয়না ঘরে ছিলাম, এ যে কতো কঠিন জায়গা, সেখানে না থাকলে বোঝানো যাবে না। আয়না ঘর আবার ফিরে আসবে এটা আমরা মেনে নেব না। আয়না ঘর ফিরে আসবে না এই জন্যই আমাদের এই পাঁচ দফা।’

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে কুষ্টিয়ায় অনুষ্ঠিত মানববন্ধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এই মানববন্ধন করে জেলা জামায়াত।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম বলেন, ‘আমরা যে সব দাবি নিয়ে এসেছি এগুলো জামায়াত ইসলামীর দাবি নয়, ৩১টি দলের মধ্যে ২৫টি দল কোনো না কোনোভাবে এই দাবি মেনে নিয়েছে। আমাদের দাবি যদি সরকার মেনে নিতে যদি গরিমসি করে, তাহলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’

ঘণ্টাব্যাপী মানববন্ধনে অনান্য বক্তারা বলেন, পিআর ছাড়া নির্বাচন হলে আবারও স্বৈরাচার তৈরী হবে। তাই পিআর পদ্ধতিতেই নির্বাচন করতে হবে। সেইসঙ্গে জুলাই সনদ ঘোষণা করে নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি ন্যায়ভিত্তিক,জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

এসময় বক্তব্য দেন জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, শহর জামায়াতের আমীর এনামুল হকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর