শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘আরেকটি নির্বাচনি তামাশা দেশের মানুষ নিতে পারবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৫৩ সময় দেখুন
‘আরেকটি নির্বাচনি তামাশা দেশের মানুষ নিতে পারবে না’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনও যদি ব্যর্থ ও তামাশাপূর্ণ হয় তাহলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গভীর বিপর্যয়ে নিপতিত হবে। আরেকটি নির্বাচনি তামাশা এই দেশের মানুষ নিতে পারবে না।’

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় স্বাধীনতা হলে পার্টির কেন্দ্রীয় সদস্য সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকাতে সরকার পরিকল্পিতভাবে রাজনীতিতে হিংসা-বিদ্বেষ ও ঘৃণা বাড়িয়ে দিয়ে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করে চলেছে। বিরোধী দল ও বিরোধী মতকে দমন করে কেবল রাষ্ট্রশক্তির জোরে ক্ষমতায় টিকে থাকার নীতি- কৌশল আখেরে সরকার ও সরকারি দলের জন্যেও বিপর্যয় ডেকে আনবে।’

সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের বর্তমান ধারায় সরকারি দলের পছন্দের বাইরে নির্বাচন কমিশন গঠনের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ছাড়া আইন করে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না।’

এসময় তিনি দেশের বাম প্রগতিশীল শক্তিকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আরও বলিষ্ঠভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর