শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘We’ve shared the dressing room for so many years’: Rohit Sharma’s heartfelt note for Ajinkya Rahane | Cricket News Ranbir Kapoor, Yash Shine In Ramayana Trailer; Sudesh Berry Calls PM Modi A Vishnu Avatar | Bollywood News কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ ছাত্রদলের লাগাম টানুন— তারেক রহমানের উদ্দেশে সারজিস শ্যামনগরে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্পের অংশগ্রহণমূলক শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৬৩ ওয়াই-ফাইয়ের গতি বাড়ানোর উপায় সীমান্তের বেকার তরুণদের দক্ষ করে তুলতে বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত Ramayana: Ranbir Kapoor Is Ram, Yash Is Ravana And Sunny Deol Is Hanuman

আরেক দফায় কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন শিক্ষকেরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
আরেক দফায় কল্যাণ ট্রাস্টের টাকা পেয়েছেন শিক্ষকেরা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষক কল্যাণ ট্রাস্টের টাকা নিয়মিত পাওয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। টাকা পাওয়ার পন্থা নিয়ে নাখোশ শিক্ষকেরা। তবে করোনাকালে এই ট্রাস্টের কাজে এসে গতি। শিক্ষকদের পাওনা বুঝিয়ে দিতে এই প্রতিষ্ঠান নিয়মিত হচ্ছে আরও।

এরই ধারাবাহিকতায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নতুন করে প্রায় ৫১১ কোটি টাকা দেওয়া হয়েছে। এই টাকা ছাড় দিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। চলতি বছরের মে পর্যন্ত অবসরে যাওয়া শিক্ষকেরা পাচ্ছেন এই টাকা।

কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু বলেন, ‘শিক্ষকদের শেষ জীবনকে আরেকটু সহজ করে দিতেই এই প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে জানি তবুও আমরা চেষ্টা করি ভালোবাসার জায়গা থেকে।’

তিনি জানান, এই দফায় ১১ হাজার ৫৬৮ জন শিক্ষক-কর্মচারীকে ৫১১ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৯৮৩ টাকা দিতে পারছে ট্রাস্ট।

তিনি বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭১ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী কল্যাণ সুবিধা বাবদ ২৪ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৫০ টাকা পেয়েছেন। রোববার সপ্তাহের প্রথম কর্ম দিবসেই ব্যাংকে এই টাকা পাঠানো হয়েছে।’

সাজু বলেন, ‘মুজিববর্ষে আমাদের এখানে প্রতিটি কর্মী সেবার মানসিকতা আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিও নিচ্ছেন না। এই দায়িত্ব দেশ ও শিক্ষকদের কাছে দায়বদ্ধতা থেকেই করছি আমরা।’

সারাবাংলা/টিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom