বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

আরেক মামলায় ইমরান খানের ১০ বছর কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
আরেক মামলায় ইমরান খানের ১০ বছর কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের এক মামলায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পাকিস্তানের একটি বিশেষ আদালত রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে এ রায় দেন। এদিন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশীকেও একই মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এই মামলার রায় এমন সময় হলো যখন পাকিস্তানের সাধারণ নির্বাচনের আর মাত্র এক সপ্তাহ বাকি। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। যদিও ইতোমধ্যে অন্য মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না ইমরান খান।

উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইমরান খান। সে সময় তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। মামলটির অভিযোগে ছিল, ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রদূতের ইসলামাবাদে পাঠানো গোপন তারবার্তার বিষয়বস্তু ফাঁস করে দেওয়া হয়েছিল।

ইমরান খান ও শাহ মাহমুদ কুরেশীর বিচারের জন্য রাষ্ট্রীয় গোপনীয়তা আইন-২০২৩ এর অধীনে গত বছর বিশেষ আদালত স্থাপন করা হয়। এর পর থেকে আদিয়ালা কারাগারে মামলার শুনানি চলছিল।

এদিকে, একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়া তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। যদিও ইমরান খান তার বিরুদ্ধে আনা সবক’টি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

সারাবাংলা/আইই/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর