রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আলফাডাঙ্গায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দেখুন


ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় কেক কাটা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও ফরিদপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাডাঙ্গা চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল আগামীতে ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে তার দল ‘ এ ছাড়া তাদের দলে সুবিধাবাদি ও চাঁদাবাজদের ঠাঁই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম রসুল বিশ্বাস, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা এস এম আল আমিন, জেলা জাসাস নেতা রফিকুল ইসলাম লিটনসহ আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।ৃ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর