বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ সময় দেখুন
আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত স্মরণসভায় দিদারুল আলমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাক্রান্ত হয়ে পড়েন সহকর্মীরা।

গতকাল শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা আসিফ সিরাজ।

সভায় সাংবাদিকরা বলেন, ‘আলোকচিত্র সাংবাদিক দিদারুল আলম ছিলেন পেশাগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন। মুক্তিযোদ্ধের সপক্ষের একজন সাহসী মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও সাহসী মানুষকে হারালাম।’

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি দেব প্রসাদ দাশ দেবু, সাবেক সহ-সভাপতি সুভাষ কারণ, সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাহামুদ, উপদেষ্টা রুপম চত্রুবর্তী, সিনিয়র আলোকচিত্র সাংবাদিক রাজেশ চত্রুবর্তী, সোহেল সরওয়ার, আমিন মুন্না।

সারাবাংলা/আরডি/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর