শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৪৪

আসিফ নজরুলের কক্ষ সিলগালা করল মুক্তিযুদ্ধ মঞ্চ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৯৮ সময় দেখুন
আসিফ নজরুলের কক্ষ সিলগালা করল মুক্তিযুদ্ধ মঞ্চ


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। বুধবার (১৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালা করার তথ্যটি সারাবাংলাকে নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন।

তবে এই বিষয়ে কিছুই জানেন না বলছেন আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমতউল্লাহ।

এর আগে তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর কাবুল বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসকে ‘রাষ্ট্রদ্রোহী বক্তব্য’ উল্লেখ করে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে তাকে চাকুরিচ্যুত করাসহ গ্রেফতারের দাবি জানিয়ে বুধবার বিকেলে মানববন্ধন করে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ।

মানববন্ধন শেষে অধ্যাপক আসিফ নজরুলের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করে সংগঠনটি। কুশপুত্তলিকা দাহ শেষে আইন বিভাগে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষটি সিলগালা করে দেন তারা।

সংগঠনটির সাধারণ সম্পাদক আল মামুন সারাবাংলাকে বলেন, এই আসিফ নজরুল ২০১২ সালে কুখ্যাত যুদ্ধাপরাধী সাঈদীর পক্ষে কথা বলেছিল। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত সম্পর্কে সে বিতর্কিত মন্তব্য করেছিল। সম্প্রতি আফগানিস্তানে জঙ্গি তালেবানরা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রাষ্ট্র বিরোধী মন্তব্য করেছেন যা দেশের প্রচলিত আইন ও সংবিধান পরিপন্থী। সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে বলে তিনি যে মন্তব্য করেছেন তা পুরোপুরি রাষ্ট্রবিরোধী এবং জঙ্গি সংগঠনগুলোকে উস্কে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র।`

কক্ষ সিলগালার বিষয়ে জানতে অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে অধ্যাপক আসিফ নজরুলের কক্ষ সিলগালার বিষয়ে ‘কিছুই জানেন না’ আইন অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমতউল্লাহ।

তিনি সারাবাংলাকে বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আপনার কাছেই সংবাদটি শুনলাম এখন।`

প্রসঙ্গত, তালেবান কর্তৃক আফগানিস্তান দখলের পর কাবুল বিমানবন্দরের ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক আসিফ নজরুলের পোস্ট করা এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। গত মঙ্গলবার অধ্যাপক আসিফ নজরুল এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে।’

সারাবাংলা/আরআইআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর